ঘরে বসে গিটার শিখুন

বিগেনার থেকে এডভান্স অসংখ্য গুরুত্বপূর্ণ লেসন ও ভিডিও সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটি'র "গীটারনামা" সম্পূর্ণ ডিজিটাল এই বইটির মূল্য ১৫৫০/-

কিছু কথা

সভ্যতার ঊষালগ্ন হতে যে সকল বাদ্যযন্ত্র এখনও মানুষের মনে জায়গা দখল করে আছে সেগুলোর মধ্যে গীটার অন্যতম। শিশু থেকে শুরু করে সকল বয়সী নারী পুরুষের কাছে গীটার সমানভাবে সমাদৃত। গীটার বাজানো অনেকের কাছে হয়তো স্বপ্নের মতো। যে স্বপ্ন সত্যি করতে কেউ সফল হয়, কেউবা হয় হতাশ। শিশুকাল থেকে শুনে এসেছি যে সঙ্গীত বা যে কোন বাদ্যযন্ত্র শেখা একটি গুরুমুখী বিদ্যা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শেখার শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী ভুল গুরুর সান্নিধ্য পায়। অল্প টাকায় শিখতে গিয়ে বা এলাকার বড় ভাই বা আত্নীয়স্বজনদের কাছে ফ্রী তে শিখতে গেলে যা হয়। আবার বেশি টাকায় কিংবা যোজন যোজন দূরে গিয়ে খুব নাম করা কোনো গীটারিষ্টের কাছে শিখতে গেলে তৈরী হয় আরেক সমস্যা। কেননা ভাল খেলোয়ার মানেই যে সে খুব ভালো কোচ হবে তা কিন্তু নয়। তাই গুরু নির্ধারণ করতে করতেই হয়তো অনেকের যৌবন চলে যায়।

ব্যাক্তিগতভাবে, আমার গীটার শেখার হাতেখড়ি থেকে শুরু করে গীটার মোটামুটি আয়ত্ত্ব করাকালীন যে স্ট্রাগলিং সময়টা আজ থেকে কয়েক দশক আগে পার করেছি সেই কঠিন অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা। ছাত্রজীবনে গীটার শেখার জন্য ছোট বড় অসংখ্য গীটারিষ্টদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল বটে কিন্তু দুঃখজনক হলেও সত্য কারও কাছ থেকেই গ্রামার ও থিউরী সহ গীটার শেখার একটি কার্যকরী সমাধান বা গাইড লাইন পাইনি। তবে একটা বিষয় খুব ভালভাবে শিখেছিলাম সেটা হলো কেউ কাউকে কখনও সম্পূর্ণভাবে শিখিয়ে দিতে পারে না। শিখতে হয় নিজের ইচ্ছেশক্তি থেকে। ছোট ছোট বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়, দিনের পর দিন অনুশীলন করে যেতে হয়। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত নিরলস চেষ্টা চালিয়ে যেতে হয়। শেখার তীব্র বাসনা ও জেদ মনের মধ্যে রাখলে সাফল্য ধরা দিবেই, হয়তো কিছুদিন আগে কিংবা পরে।

বর্তমানে স্প্যানিশ গীটার শিক্ষকতার পেশায় নিয়োজিত থাকায় চেষ্টা করে যাচ্ছি যেন শিক্ষার্থীদের একটি সহজ-সাবলীল সিলেবাসের মাধ্যমে গীটারের ব্যাকরণ ও তার প্রয়োগ এবং একইসাথে কার্যকরী একটি গাইডলাইন দেয়ার। যেন কোনো শিক্ষার্থীকে গীটার শিখতে গিয়ে বারবার হোঁচট খেতে না হয়। লেসন নির্ভর এই বইটি তারই এক প্রতিচ্ছবি। বইটিতে থাকবে গীটার শেখার জন্য একটি উপযুক্ত সিলেবাস, গুরুত্বপূর্ন গ্রামার থিউরী এবং সবচেয়ে অভিনব বিষয় হলো বইটিতে  থাকবে ভিডিও সহ অসংখ্য ব্যবহারিক লেসন। তাই নিঃসন্দেহে বলতে পারি, গীটার শেখার ক্ষেত্রে এই বইটি আপনার সারা জীবনের সঙ্গী হতে যাচ্ছে।

লেখক পরিচিতি

অনিমেষ কায়সার বিগত এক যুগ ধরে গীটার প্রশিক্ষক এবং শিক্ষকতার সাথে পেশাগত ভাবে জড়িত আছেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। স্কুল জীবনে গীটারে হাতে খড়ি হলেও পরবর্তীতে দেশের কিছু প্রখ্যাত গীটারিস্টদের কাছ থেকে তালিম নেন। এছাড়াও মিউজিকের অসংখ্য গুনী মানুষের সান্নিধ্য পেলেও মূলত গীটার এর গ্রামার ও থিউরী গুলো উনি দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে নিজ চেষ্টায় আয়ত্ত্ব করেছেন এবং সেগুলো অতি প্রাঞ্জল ভাষায় তিনি এই বইটিতে উপস্থাপন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রক ব্যান্ডের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন। লেখালেখি করেন বিভিন্ন ব্লগে।

সম্পূর্ণ ভিন্ন ধারার অনলাইনে গীটার শেখার জনপ্রিয় প্ল্যাটফর্ম “E Minor Guitar Academy” এর  প্রতিষ্ঠাতা এবং একমাত্র সত্ত্বাধিকারী তিনি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে ও দেশের বাইরের অসংখ্য শিক্ষার্থী অনলাইনে ঘরে বসে গ্রুপ ব্যাচে এবং ওয়ান টু ওয়ান প্রাইভেট ব্যাচে লাইভ ক্লাস করে খুব দ্রুততম সময়ের মধ্যে গীটার দিয়ে গান বাজানো শিখেছে এবং শিখছে। এখানে রয়েছে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের জন্য স্বল্প মেয়াদী অনলাইন প্যাকেজ কোর্স। বন্ধু সুলভ আচরণ এবং অত্যন্ত সহজভাবে পাঠদানের জন্য বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও খুবই নির্ভরযোগ্য একজন প্রশিক্ষক।

বইটি পড়লে যেসব স্কিল রপ্ত করতে পারবেন

বইটি পড়লে যেসব বিষয় রপ্ত করতে পারবেন
যারা গিটারে একদম নতুন অর্থাৎ বিগেনার কিন্তু খুব জলদি গিটার শিখতে চাচ্ছেন, যাদের ব্যস্ততা অনেক, হাতে সময় কম, কিন্তু শেখার তীব্র ইচ্ছা, তারা এই বইটির বিজ্ঞানসম্মত সিলেবাস পড়লে খুব সহজেই গিটার শিখতে পারবেন

লেখক এর কিছু কথাঃ

সভ্যতার ঊষালগ্ন হতে যে সকল বাদ্যযন্ত্র এখনও মানুষের মনে জায়গা দখল করে আছে সেগুলোর মধ্যে গীটার অন্যতম। শিশু থেকে শুরু করে সকল বয়সী নারী পুরুষের কাছে গীটার সমানভাবে সমাদৃত। গীটার বাজানো অনেকের কাছে হয়তো স্বপ্নের মতো। যে স্বপ্ন সত্যি করতে কেউ সফল হয়, কেউবা হয় হতাশ। শিশুকাল থেকে শুনে এসেছি যে সঙ্গীত বা যে কোন বাদ্যযন্ত্র শেখা একটি গুরুমুখী বিদ্যা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শেখার শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী ভুল গুরুর সান্নিধ্য পায়। অল্প টাকায় শিখতে গিয়ে বা এলাকার বড় ভাই বা আত্নীয়স্বজনদের কাছে ফ্রী তে শিখতে গেলে যা হয়। আবার বেশি টাকায় কিংবা যোজন যোজন দূরে গিয়ে খুব নাম করা কোনো গীটারিষ্টের কাছে শিখতে গেলে তৈরী হয় আরেক সমস্যা। কেননা ভাল খেলোয়ার মানেই যে সে খুব ভালো কোচ হবে তা কিন্তু নয়। তাই গুরু নির্ধারণ করতে করতেই হয়তো অনেকের যৌবন চলে যায়।

ব্যাক্তিগতভাবে, আমার গীটার শেখার হাতেখড়ি থেকে শুরু করে গীটার মোটামুটি আয়ত্ত্ব করাকালীন যে স্ট্রাগলিং সময়টা আজ থেকে কয়েক দশক আগে পার করেছি সেই কঠিন অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা। ছাত্রজীবনে গীটার শেখার জন্য ছোট বড় অসংখ্য গীটারিষ্টদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল বটে কিন্তু দুঃখজনক হলেও সত্য কারও কাছ থেকেই গ্রামার ও থিউরী সহ গীটার শেখার একটি কার্যকরী সমাধান বা গাইড লাইন পাইনি। তবে একটা বিষয় খুব ভালভাবে শিখেছিলাম সেটা হলো কেউ কাউকে কখনও সম্পূর্ণভাবে শিখিয়ে দিতে পারে না। শিখতে হয় নিজের ইচ্ছেশক্তি থেকে। ছোট ছোট বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়, দিনের পর দিন অনুশীলন করে যেতে হয়। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত নিরলস চেষ্টা চালিয়ে যেতে হয়। শেখার তীব্র বাসনা ও জেদ মনের মধ্যে রাখলে সাফল্য ধরা দিবেই, হয়তো কিছুদিন আগে কিংবা পরে।

বর্তমানে স্প্যানিশ গীটার শিক্ষকতার পেশায় নিয়োজিত থাকায় চেষ্টা করে যাচ্ছি যেন শিক্ষার্থীদের একটি সহজ-সাবলীল সিলেবাসের মাধ্যমে গীটারের ব্যাকরণ ও তার প্রয়োগ এবং একইসাথে কার্যকরী একটি গাইডলাইন দেয়ার। যেন কোনো শিক্ষার্থীকে গীটার শিখতে গিয়ে বারবার হোঁচট খেতে না হয়। লেসন নির্ভর এই বইটি তারই এক প্রতিচ্ছবি। বইটিতে থাকবে গীটার শেখার জন্য একটি উপযুক্ত সিলেবাস, গুরুত্বপূর্ন গ্রামার থিউরী এবং সবচেয়ে অভিনব বিষয় হলো বইটিতে  থাকবে ভিডিও সহ অসংখ্য ব্যবহারিক লেসন। তাই নিঃসন্দেহে বলতে পারি, গীটার শেখার ক্ষেত্রে এই বইটি আপনার সারা জীবনের সঙ্গী হতে যাচ্ছে।

বইটির প্রথম কিছু পৃষ্ঠা পড়ুন !

কি বলছেন পাঠকেরা

কি বলছেন পাঠকেরা

বই পড়ে কি সবকিছু বোঝা সম্ভব ?

জি, অবশ্যই। ইত্যিমধ্যে যারা বইটি পড়েছে সকলের রিভিউ অনেক ভালো। কারণ বইটিতে অনেক বেশি সহজ করে গিটার শেখার খুঁটিনাটি শেয়ার করা হয়েছে।

অর্ডার করার পর ঢাকার মধ্যে ১/২ দিন এবং ঢাকার বাইরে ৩/৪ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন।

তাহলে আর অপেক্ষা কিসের?

শত ব্যাস্ততার মাঝেও নিজেকে সময় দিতে শিখুন। মনে রাখবেন আপনার জীবন টা শুধুমাত্র আপনার। কে কি ভাবলো সেটা আপনার ভাবার দরকার নেই। শুধু প্রার্থনা করুন এক জীবনে কোনো অপূর্নতা নিয়ে যেন আপনার মৃত্যু না হয়

Your Products

demo
demo
− +
৳ 100.00

অর্ডার করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন।

Shipping

Your order

Product Subtotal
demo  × 1 ৳ 100.00
Subtotal ৳ 100.00
Free!
Total ৳ 100.00
  • Pay with cash upon delivery.

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

Copyright @2024 eminorguitaracademy | Design By eBiz Digital

নিত্যনতুন ক্লাসের আপডেট এবং অফার পেতে আমাদের পেইজটি লাইক করুন